স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

সর্বশেষ গত ৬ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এর আগে চার দফা বেড়েছিল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বেশ বড় অংকেই বাড়ল। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আজ এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের ড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের সমন্বয় হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৬ হাজার ৫১১ ও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ গত ৬ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এর আগে চার দফা বেড়েছিল স্বর্ণের দাম।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার সমন্বয় হয়েছে স্বর্ণের দামে। ৩১ দফা দাম বেড়েছে ও ২২ দফা কমেছে। গত বছর দেশের বাজারে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় দাম ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল ও কমেছিল ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রৌপ্যের দাম। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। ২১ ক্যারেট ভরিপ্রতি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭৮২ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৬১৬ টাকা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। দাম বেড়েছে ১৮ বার ও কমেছে ১৪ বার। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার।

আরও