দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুসারে, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
তবে অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেট রৌপ্যের ভরি ৫ হাজার ৩৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট রৌপ্যের ভরি ৫ হাজার ১৩২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।