চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস

হাসপাতালগুলোয় ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এ জেলায় শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে আরো বাড়িয়ে দিচ্ছে।

চুয়াডাঙ্গায় শীতের সকাল। ছবি- বণিক বার্তা

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ছবি- বণিক বার্তা

দ্রুত তাপমাত্রা কমার কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোয় ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। কুয়াশার কারণে সড়কগুলোয় যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

আরও