ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, ট্রাকচালক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক ফেনীর লালপোল পার হওয়ার পর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এসে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে মালবাহী ট্রাক। এতে ট্রাকচালক নিহত ও মালিক আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ওমর ফারুক (৩৬), তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমন পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। গুরুতর আহত ট্রাকের মালিক জিল্লুর হোসেন (৪৫) বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক ফেনীর লালপোল পার হওয়ার পর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এসে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক ফারুকের মৃত্যু হয়। মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাওয়ার পথে দূর্ঘটনায় পড়েন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

আরও