কুমিল্লায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীর উদ্বোধন

জুলাই আন্দোলনে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন: সংস্কৃতি উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনো জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এর ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল।’

রোববার (২৫ মে) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে তিনিসহ অন্যান্য অতিথিরা ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনো জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এর ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি, কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।’

তিনি আরো বলেন, ‘কুমিল্লায় নজরুলের অনেক স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কম সময়ে আমরা তা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সিলেক্টিভ ইতিহাস চর্চা করেছি। সিলেক্টিভ ইতিহাস মানে ইতিহাসের একটা পর্যায় পর্যন্ত আলোচনা করেছি, এর আগে করিনি। এটা দূর করা উচিত। এটা দূর করলে নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা বাংলাদেশ ও ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘নজরুলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে অনুবাদের কাজ করছে নজরুল ইনস্টিটিউট। নজরুলের ক্যারেক্টার তুলে ধরতে বায়োপিক নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘কবি নজরুলকে জানতে একটা বিশেষ সময় এসেছে আমাদের দেশে। নজরুলের সংগীত, কবিতা আবৃত্তি জুড়েই রয়েছে অন্যায়ের প্রতিবাদ এবং দেশপ্রেম। নজরুল স্বাধীনতার কবি। তার কবিতা ছিল বাঙালি জাতির মুক্তির প্রেরণা। ২০২৪ সালে নজরুলের চেতনা নিয়েই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ সালে নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবি নজরুল বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চার জনকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে নজরুল চর্চায় ইশরাত আহমেদ শাহীন, সংগীতে রুমী আজনবী, গবেষণায় কবি-সাংবাদিক আবদুল হাই শিকদার ও আবৃতিতে নাসিম আহমেদ। বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পী ফেরদৌস আরাসহ অন্যান্য শিল্পীদের কণ্ঠে নজরুল সংগীত পরিবেশন করা হয়।

আরও