কারণ, তারা দেশকে বোঝেন। কিন্তু সমস্যা হলো, বিনিয়োগ করার পর যদি অবকাঠামোগত সুবিধা পাওয়া না যায়, তাহলে পরবর্তী সময়ে কেউ বিনিয়োগ করতে আসবেন না।
দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করলেই তো কেবল বিদেশী বিনিয়োগ আসবে। না হয় আমরা যতই বিদেশী বিনিয়োগের কথা বলি, সব বৃথা। বিগত সরকার শিল্প-কারখানার গ্যাসের দামে বৈষম্য সৃষ্টি করে গেছে।
কেউ শিল্প-কারখানায় বিনিয়োগ করার পর বাড়তি দামে গ্যাস কিনতে হলে প্রতিযোগিতায় টিকে থাকবে কীভাবে?
আমরা যদি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো দূর করতে পারি, তাহলে দেশী বিনিয়োগের পাশাপাশি বিদেশী বিনিয়োগও আসবে। কর্মসংস্থান তখন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে।