আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেছেন ট্রেন যাত্রীরা। গতকাল বেলা সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু করা, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন বৃদ্ধি করতে হবে।