ফুলবাড়ীয়ায় ভিমরুমের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন একই এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী সুমেরী বেগম (৭০) ও তার নাতনি আসিফা আক্তার (৩)।

সুমেরী বেগমের মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং মেয়ের স্বামী সৌদি প্রবাসী। এ জন্য আসিফা আক্তার নানির সঙ্গে থাকত।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সুমারি খাতুন নাতনি আসিফাকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে যান। সেখানে তারা ভিমরুলের আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই আসিফার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমারি খাতুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও