তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে নিজ নিজ কর্তৃপক্ষকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে নিজ নিজ কর্তৃপক্ষকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। হবিগঞ্জে গতকাল তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান তথ্য কমিশনার বলেন, ‘জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে রাষ্ট্রযন্ত্রের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বৃদ্ধি পাবে।’ 

আরও