নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস: অর্থমন্ত্রী

সম্পূর্ণভাবে নারীদের পরিচালনা এবং তাদেরই ব্যবস্থাপনায় পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন প্রস্তাবে আজ বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, শিশুশ্রম বিশেষ করে জবরদস্তিমূলক শিশুশ্রম বন্ধে আইনি ব্যবস্থা সুদৃঢ় করাসহ তাদের বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিতে সুনির্দিষ্ট সময়ের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

এ উদ্দেশ্যে ইতোমধ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিতে বর্তমান সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও