জালিয়াতি

ফেনীতে অগ্নিনির্বাপক যন্ত্রের আসল মেয়াদের তারিখ তুলে নিজেদের ইচ্ছামতো স্টিকার বসিয়ে প্রতারণা করার অভিযোগে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি অভিযান চালানো হয়। এ সময় মহিপালের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।

আরও