মাদারীপুরে একটি মিষ্টির দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রঞ্জিত মিষ্টান্ন ভাণ্ডারে গতকাল ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেছেন দোকান মালিক রঞ্জিত মণ্ডল। আগুনে দোকানটি পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।