মরদেহ ফেরত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তে আটকের ১১ মাস পর আজিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশী দিনমজুরের মরদেহ ফেরত দিয়েছে ভারত।

গতকাল দুপুরের পর পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে ঘাস কাটতে গেলে প্রায় ১১ মাস আগে আজিজুর রহমানকে ধরে নিয়ে যায় বিএসএফ। গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। আটকের পর আজিজুরকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের।

আরও