বরিশালে আইন উপদেষ্টা

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে পদক্ষেপও নেয়া হয়েছে।’

গতকাল দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশী সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নেই।’

দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন দাবি করে আসিফ নজরুল বলেন, ‘অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় বরিশালের জেলা প্রশাসক মো. দেলওয়ার হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও