কালবৈশাখী

এক ঘন্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

ঈদুল আজহা উপলক্ষে অন্য যেকোনো সময়ের তুলনায় রুটটি বেশ ব্যস্ত এখন। ঝড়ের সময় নদী পারাপারের যাত্রীরা ফেরিতে অবস্থান করেছিলেন। বৃষ্টিতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঝড়ো বাতাস থেমে যাওয়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়

কালবৈশাখী ঝড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। আজ সকাল ৭-৮টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম আব্দুস সালাম জানান, সকাল ৭টার দিকে ঘাট এলাকায় কাল বৈশাখী ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরিগুলোকে ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে অন্য যেকোনো সময়ের তুলনায় রুটটি বেশ ব্যস্ত এখন। ঝড়ের সময় নদী পারাপারের যাত্রীরা ফেরিতে অবস্থান করেছিলেন। বৃষ্টিতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঝড়ো বাতাস থেমে যাওয়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করানো হচ্ছে বলেও জানান আব্দুস সালাম।

আরও