গতকাল দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তিন বিভাগে আলাদা তিনটি করে গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের ফলাফল ঘোষণা করে পরবর্তী পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।