পদ্মায় জেলের জালে বিশালাকৃতির বাগাড় মাছ

রাজবাড়ীতে পদ্মায় জেলের জালে ২৪ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশালাকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল সকালে নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

রাজবাড়ীতে পদ্মায় জেলের জালে ২৪ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশালাকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল সকালে নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের মহন মণ্ডলের আড়তে নিয়ে গেলে নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট। গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা বেশ লাভবান হচ্ছেন। 

আরও