গুলি করে হত্যা

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাতে বাখননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখননগর গ্রামের বাতেন মিয়ার ছেলে। তিনি আলোকবালী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি কাইয়ুম মিয়ার ভাতিজা। গতকাল নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর আল মামুন জানান, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

আরও