চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মোবারক হোসেন (৪০)। গতকাল দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’