মায়ের মতো মাটির যত্ন নিতে হবে: মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক

নিয়মিত মাটি পরীক্ষার পাশাপাশি বেশি বেশি জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি পাবে যেমন, তেমনি ফসলের উৎপাদন বাড়বে- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেছেন, কোনোভাবেই মাটির স্বাস্থ্য নষ্ট করা যাবেনা। মায়ের মতো মাটির যত্ন নিতে হবে।

শুক্রবার (১ আগস্ট) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরার আয়োজনে তারুণ্যের উৎসব জুলাই-২০২৫ উপলক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে সামিয়া সুলতানা বলেন, নিয়মিত মাটি পরীক্ষার পাশাপাশি বেশি বেশি জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, ফসলের উৎপাদন বাড়বে।

জনবল কম থাকার পরও কৃষকদের পর্যাপ্ত সেবা নিশ্চিতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কাজ করছে বলে জানান তিনি। প্রতিষ্ঠানে কর্মরত বৈজ্ঞানিক বা অন্য কর্মকর্তাদের কাজে সহযোগিতায় কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক।

সমাবেশে সভাপতিত্ব করেন এসআরডিআই‘র খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিম ও সঞ্চালনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সামছুন নাহার রত্না। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ, সয়েল সার্ভ অ্যান্ড ল্যাব ম্যানেজমেন্ট ডিভিশন এসআরডিআই প্রধান কার্যালয় ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান, এসআরডিআইর জিএম মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তারা সারের সঠিক বা সুষমা ব্যবহারের পরামর্শে দেন উপস্থিত কৃষকদের।

সমাবেশে অংশগ্রহণকারী কৃষকরা তাদের মাটির ব্যবহার, সুষম সার প্রয়োগের নিয়ম জানতে বেশি বেশি প্রশিক্ষণ ব্যবস্থার দাবি করেন। বিভিন্ন এলাকাতে কৃষকদের মাঝে প্রদর্শনী প্লটের ব্যবস্থা করারও আহবান জানান তারা।

আরও