২৫০ শয্যা বরগুনা জেনালের হাসপাতালে পুরনো ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা গেছে, বেড, মেঝে ও বারান্দায় বিছানা করে ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্ব পালন করা সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার হীরা বলেন, ‘দুইদিন ধরে হাসপাতালে রোগীর চাপ বেশি। ফলে চিকিৎসা দিতে আমাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’ বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাতাহ বলেন, ‘হঠাৎ করে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এখন তরমুজের মৌসুম থাকায় মানুষ তরমুজ বেশি করে খাচ্ছে। এ কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।’