মাদারীপুরে ইটভাঙা মেশিনের চাপায় শিশুর মৃত্যু

স্বজন ও স্থানীয়রা জানান, চরমুগরিয়া থেকে ইটভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মেশিনটি আরিয়ানকে চাপা দেয়।

মাদারীপুর সদর উপজেলায় ইটভাঙা মেশিনের নিচে পড়ে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই এলাকার আরমান খাঁর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, চরমুগরিয়া থেকে ইটভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মেশিনটি আরিয়ানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও