ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি (গরুর গাড়ি প্রতীক) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।
ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ফজলুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত মু. নিজামুল হক নাইম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট।