ভারতে ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে এক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো রফতানি নীতি ২০২৪-২৭-এর বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য হবে ন্যূনতম ১২৫ ডলার।

এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ-সংক্রান্ত সব তথ্যপ্রমাণ জমা দিতে হবে। তবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।

প্রতিটি পণ্য চালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনোভাবেই নিজে রফতানি না করে সাব-কন্ট্রাক্ট দিতে পারবেন না। সরকার প্রয়োজনে যেকোনো সময় এ অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আরও