বন্যার শঙ্কা

সিলেট বিভাগের চার জেলাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিপাত হওয়ায় সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, আগামী সাতদিন উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকাসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

আরও