৩ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝ পদ্মায় আটকে থাকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে ২টি ফেরি। এছাড়া পাটুরিয়ায় ৪টি ও দৌলতদিয়া ঘাটে অপর ৪টি ফেরি আটকে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে নদী পারাপারের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্য রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। ভোর রাত সাড়ে ৪ টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘট্না এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে দুইটি ফেরি। এছাড়া আরো ৮টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়ে অর্ধশত যাত্রীবাহী বাস ও শতাধিক শতাধিক পণ্যবাহী ট্রাক।

সকাল সাড়ে ৭টায় ঘন কুয়াশার প্রকোপ কেটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলেও তিনি জানান।

আরও