বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৯

নাটোরের গুরুদাসপুরে ৭৫ বছরের এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাটোরের গুরুদাসপুরে ৭৫ বছরের এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজলোর মৌখরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন।

তিনি জানান, বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে নিজ জামাতার সঙ্গে অনৈতিক সর্ম্পকের অপবাদ দিয়ে ওই বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে অভিযুক্তরা।

খবর পেয়ে পুলিশ ওই নারীকে তাকে উদ্ধার করলেও নিজেরাই নির্যাতিতার বিরুদ্ধে গণ উপদ্রবের মামলা দিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে জামিনে মুক্তি দিলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।

এ ঘটনায় নির্যাতিতা মামলা দায়ের করলে পুলিশ আলম, নূরনবী, উজ্জল, বাবু, লটিন, আজাদুল, কমেদ আলী, চান মিয়া ও আজাদুল ফকিরকে গ্রেফতার করে।

আরও