ফ্লোরিডায় ট্রাক চাপায় বাংলাদেশী নিহত

১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্র যান কবির হোসেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাক চাপায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

পেশায় ব্যবসায়ী কবির হোসেন যুক্তরাষ্ট্র সময় ২০ জুন সকাল আটটায় নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে খবরটি জানিয়েছেন স্বজনরা।

১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্র যান কবির হোসেন। সেখানে তিনি স্ত্রী ও এক ছেলে নিয়ে বসবাস করছিলেন।

আরও