আরব আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের প্রবাসীরা ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’ গঠন করেছেন। এ সময় একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ইয়াকুব সৈনিক সভাপতি, সেলিম রেজা সাধারণ সম্পাদক এবং জুলফিকার ওসমান অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে ইয়াকুব সৈনিক হাউসে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় ছিলেন উপদেষ্টা মীর কামাল ও শরাফত আলী, সদস্য নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নরুল আবছার এবং ফরিদুল আলমসহ অন্যান্যরা। এ সময় ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় ইয়াকুব সৈনিক বলেন, আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। এ কমিটি প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে বিশ্বে তুলে ধরবে।

কমিটির উপদেষ্টা মীর কামাল ও শরাফত আলী জানান, সংগঠনটি চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে পরিচিত করা, জাতীয় ও ঐতিহ্যবাহী উৎসব উদযাপন, দুস্থ প্রবাসীদের সাহায্যার্থে তহবিল গঠন ও মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড হাতে নেবে। এছাড়া প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন এবং চিকিৎসা সেবায় সহায়তা দেয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও