ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ ঢাকার বাইরে চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রাখা হয়েছে।