ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত

জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিয়ে যাচ্ছে, তাই সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি গতকাল দুপুরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, ‘যত দিন জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের মদদ থাকবে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে, সাবধান থাকব।’

এছাড়া দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলের নীতিনির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আখাউড়া বড় বাজার ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৯৬ দশমিক ১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার বনগজ ব্রিজের নির্মাণকাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম সাফিসহ দলীয় নেতাকর্মীরা।

আরও