ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সফলভাবে’ সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনের দূতাবাস। আজ বেলা ১১টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ হয়।
ওই পোস্টে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন।’
নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চীন দূতাবাস বলছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মিলে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।’