গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিউল মিয়া নামে দুই বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সামিউল মিয়া ওই গ্রামের মো. লেবু মিয়ার ছেলে।
স্বজন ও এলাকাবাসীরা জানান, সকালে বাড়ির উঠানে সমবয়সী জ্যাঠাতো বোনের সঙ্গে খেলছিল সামিউল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।