চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে অবৈধভাবে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। কিন্তু বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি জানিয়েছেন। গতকাল সকালে তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার-৭০/২-এস পিলার-৭০/২-এম বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে তিনজন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ওই নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। তারা লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

আরও