শতবর্ষের নৌকাবাইচ

বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ২০টি বাচারি নৌকা অংশ নেয়।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে হয়ে গেল প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল বিকালে কালিগঞ্জ নদীতে নান্দনিক এ বাইচ অনুষ্ঠিত হয়। বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ২০টি বাচারি নৌকা অংশ নেয়।

এ সময় কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে নৌকাবাইচ চলে। স্থানীয় কলাবাড়ী গ্রামের যতীন বাড়ৈ বলেন, ‘আমাদের এলাকার নৌকাবাইচ কেউ প্রচলন করেননি। প্রায় ২০০ বছর আগে বিল এলাকার মানুষ চিত্তবিনোদনের জন্য নৌকা দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত। সেই থেকে এটি প্রচলিত এবং এখনো চলছে।’

বাইচ দেখতে আসা বুরুয়া গ্রামের গৃহবধূ সুজাতা বিশ্বাস বলেন, ‘নৌকাবাইচ উপলক্ষে বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে। ভালো খাবারের আয়োজন করা হয়। আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি।’

আরও