রাজশাহীতে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবার সকাল ১০টার দিকে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শঙ্কর কে বিশ্বাস। হাসপাতালের শিশু বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে শিশু বিভাগে ভর্তি রয়েছে ৯৮ জন। এর মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৬ জন। আক্রান্তদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা।

তিনি আরো জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিশেষজ্ঞ দল রামেকে কাজ করছে। সংক্রমণ প্রতিরোধে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা দিতে তাদের অন্যান্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শিশু হাসপাতাল ও ডেন্টাল হাসপাতালে রোগী স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, হামে আক্রান্ত রোগীদের রামেক হাসপাতালেই রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্তের বিষয়েও আলোচনা চলছে। হাসপাতালের জনবল, প্রযুক্তি, সরঞ্জামসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও