রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে পাকিস্তানের শহর লাহোর— স্কোর ৩০০।

আজ সকাল ৯টা ১৮ মিনিটে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় নামটির ঢাকার। ২৫৪ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

গত কয়েকদিনের মধ্যে রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। লাহোর ও দিল্লির পর পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১৮ মিনিটে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় নামটির ঢাকার। ২৫৪ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের ক্যাটাগরিতে অবস্থান করছে রাজধানী শহর।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে পাকিস্তানের শহর লাহোর— স্কোর ৩০০। এরপরের অবস্থানেই ভারতের রাজধানী নয়াদিল্লি— স্কোর ২৬০। প্রথম তিনটি শহরের বাতাসই ‘খুবই অস্বাস্থ্যকর’। ২০৩ স্কোর নিয়ে তালিকার চার নম্বরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটিওর বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’।

১৯৭ স্কোর নিয়ে তালিকার পাঁচ নম্বরে ভারতের শহর কলকাতা। শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও