ঘোড়াঘাট ও ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। পুলিশ ঘাতক পিকআপ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনায় আরো একজন আহত হয়েছেন। পুলিশ ঘাতক পিকআপ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করলেও পালিয়ে যায় চালক হেলপার।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার আমবাগান এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় পিকআপটি। সময় ঘটনাস্থলেই মারা যান ব্যাটারিচালিত ভ্যানচালক শফিকুল।

অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় লক্ষী রাণী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজির বাজার এলাকায় ঘটনা ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাস্তা পারাপারের সময় উপজেলার মল্লিকবাড়ী গাদুমিয়া এলাকার স্বদেশের স্ত্রী লক্ষী রাণীকে ময়মনসিংহ গামী অজ্ঞাত একটি পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আরও