স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দেশের কয়েকটি জেলায় সকাল ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার সদরঘাটে বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউমুরিংয়ে নেভাল বার্থ-২ এ বানৌজা সমুদ্র অভিযান, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা অপরাজেয়, মোংলায় দিগরাজ নেভাল বার্থে বানৌজা ধলেশ্বরী, বরিশালে মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা পদ্মা ও চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা শহীদ ফরিদ নামের নৌবাহিনীর জাহাজগুলো প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আরও