নভেল করোনাভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি মাস্ক পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল দুপুরে জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে মাস্ক ও স্বাস্থ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ মুজিব বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছে। তাছাড়া শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের গ্রামগুলোয় বিভিন্ন কর্মজীবী নারীদের মাঝে মাস্ক বিতরণ করবে যুব মহিলা লীগ।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের নির্দেশে এরই মধ্যে মেহেরপুরের দুস্থ-অসহায় নারীদের মাঝে মাস্কসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামী যুব মহিলা লীগের জেলা সভাপতি সামিউন বশিরা পলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুপ শোভা মণ্ডল, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদেক, সদর উপজেলা সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, সদর উপজেলা সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমীনা খাতুন, পৌর সভাপতি রোকসানা কামাল রুনু ও সাধারণ সম্পাদক মোমেনা খাতুন প্রমুখ।
তিনি আরো বলেন, মেহেরপুর জেলায় মুজিব বর্ষ উপলক্ষে ৮১ হাজার মাস্ক বিতরণ করা হবে। পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষরা পাবে এ মাস্ক। তবে আওয়ামী যুব মহিলা লীগের নেতারা এ উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।