লক্ষ্মীপুরে দুই শতাধিকের বেশি নারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সচেতন মা, নিরাপদ দেশ ও পরিবার শীর্ষক মা সমাবেশ ডেঙ্গু সচেতনতা মূলক সমগ্রী বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল-নাহিয়ানসহ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, নারীদের সকল সুযোগ-সুবিধা দিয়েছেন শেখ হাসিনা সরকার। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে রাখার আহ্বান জানান বক্তারা।