জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর এ সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ গুড় দীর্ঘদিন ধরেই স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও এর চাহিদা তৈরি হয়েছে।

গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর এ সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে ‘‌জেলা প্রশাসক, মানিকগঞ্জ’ এর নামে ৩০ শ্রেণীতে জিআই-৬২ নম্বরে ‘‌মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যের জন্য ২০.০২.২০২৪ খ্রিস্টাব্দ হইতে নিবন্ধিত হইয়াছে।

প্রায় দুই শতকের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় স্থানীয়ভাবে একটি বিশেষ খাদ্যপণ্য হিসেবে পরিচিত। এর স্বতন্ত্র স্বাদ ও সুগন্ধ এ পণ্যকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জিআই স্বীকৃতির ফলে মানিকগঞ্জের হাজারী গুড়ের বাজার সম্প্রসারণ এবং রফতানির সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় উৎপাদক ও কারিগরদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও