গত বুধবার মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আলম লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। আর গ্রেফতার পারভেজ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।