যেকোনো সময় বিলুপ্ত হতে পারে জাবি ছাত্রলীগ কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে একথা জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে একথা জানান তিনি।

ওয়ালি আসিফ ইনান বলেন, আমি চাই রেগুলার ছাত্ররাই হলে থাকুক। এ বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ আবাসিক। যারা অছাত্র ও অতিরিক্ত সিনিয়র তাদের হলে থাকার দরকার নেই।

গণমাধ্যমে বিলুপ্ত হতে পারে জাবি ছাত্রলীগের কমিটি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তিনি বলেন, হ্যাঁ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক অভিজ্ঞতা বৃদ্ধি করতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা দ্রুতই নতুন কর্মপ্রণালী নির্ধারণ করব।

এর আগে ২০২২ সালের ৩ জানুয়ারি আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিুবর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে জাবির ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলেও সর্বশেষ গত ২৩ জানুয়ারি বিক্ষুব্ধ অনুসারী কর্তৃক সাধারণ সম্পাদক হাবিুবর লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান কর্তৃক বহিরাগত এক নারীর স্বামীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ নতুন মাত্রা যোগ করে।

 

আরও