স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ১৩ হাজার ৪৬৫ কোটি টাকার বাজেট প্রস্তাব

এর মধ্যে পরিচালন ব্যয়ে ৫ হাজার ২৪৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ে ৮ হাজার ২২০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ১৩ হাজার ৪৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৫ হাজার ২৪৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ে ৮ হাজার ২২০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাজেট প্রস্তাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, দেশে সবার অংশগ্রহণ ও অংশীদারত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশসহ ১০টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে।

আরও