তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

কনকনে শীত অনুভূত হয় সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত।

শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

টানা তিনদিন ধরে ১২-এর ঘরেই ছিল তাপমাত্রার পারদ। এর আগে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়। তবে দুদিন ধরে অপরিবর্তিত ২৭ ডিগ্রিতেই রয়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা।

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা পড়ছে তেঁতুলিয়ার চারদিক। বইছে হিমেল হাওয়া, মাঠঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘনকুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। ভোরের দিকে সূর্যোদয়ের সঙ্গে কমতে থাকে ঠাণ্ডার অনুভূতি। শনিবার সকালেও তেমনটি দেখা গেছে। তবে কনকনে শীত অনুভূত হয় সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত। এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও