গতকাল দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান স্বপন মুন্ডা নামের এক শ্রমিক। এছাড়া রাজনগর উপজেলার তালেব মিয়া নামের একজন ধান কাটার সময় মাঠেই বজ্রপাতে নিহত হন। দুজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনরা।