ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পোশাক সংক্রান্ত অপ্রীতিকর ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন। উপাচার্য এ সময় ভুক্তভোগী ওই ছাত্রীর নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেন।
আজ শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
উপাচার্য জানান, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ভুক্তভোগী ছাত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে এরই মধ্যে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।