রাঙামাটিতে উপজেলা পরিষদের কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গুলি করে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সমর বিজয় চাকমা (৩৮) এবং তিনি উপজেলার রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। আজ বুধবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য সমর বিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গুলি করে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সমর বিজয় চাকমা (৩৮) এবং তিনি উপজেলার রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। 

আজ বুধবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য সমর বিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।   

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার জানিয়েছেন, ইউপি সদস্য সমর বিজয় চাকমা আমার সাথে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন। এসময় দুই-তিনজন ব্যক্তি দরজার বাইরে উঁকি দিচ্ছিল এবং একজন রুমে প্রবেশ করে সমর বিজয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় অবস্থিত, এই কার্যালয়ের তিনটি রুম পাশেই একটি কক্ষে অফিস করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।  

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পের বিষয়ে কথা বলতেই ইউপি সদস্য কার্যালয়ে এসেছিলেন, কিন্তু দুইজন মোটরসাইকেল আরোহী এসে তাকে অফিসেই গুলি করে হত্যা করে চলে যায়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ইউপি সদস্যকে গুলিবিদ্ধ ও মৃত অবসস্থায় চেয়ারেই পড়ে থাকতে দেখি।’

আরও