সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

গত মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বাসিন্দা আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)।

আরও